
জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগার ইতিহাসে ৫০ হাজারতম গোল করার রেকর্ড গড়েছেন বায়ার লিভারকুসেনের ফরোয়ার্ড করিম বেলারাবি।
শুক্রবার বুন্দেসুলগিায় অগাসবার্গের বিপক্ষে ২৩ মিনিটে দলকে এগিয়ে দেবার পাশাপাশি এই মাইলফলক স্পর্শ করেন ২৬ বছর বয়সী এই জার্মান ফরোয়ার্ড।
ডানদিক থেকে কেই হাভেরজের লো ক্রসে বেলারাবি ঐতিহাসিক এই গোলটি করেন।
এটি ছিল বুন্দেসলিগায় এবারের মৌসুমে তার প্রথম গোল।
লিভারকুসেনের পক্ষে জেভিয়ার হার্নান্দেজ পরে দুটি গোল করলে ৩-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।
